বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ড. ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালামের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে ড. ইউনূসের সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকা অবস্থায় গণতন্ত্র হরণ করে দেশের মানুষের নির্যাতন করেছিল। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে জনগণের অধিকার হরণ করেছিল। জুলাই-আগস্টে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আজকে ড. ইউনূস সরকার যদি দেশের মধ্যে আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে, তাহলে ক্ষমতা থেকে সরে দাঁড়াক। বর্তমানে দেশের যে অবস্থা তাতে দেশের জনগণ আতেঙ্কের মধ্যে রয়েছে। যদি অতি দ্রুত নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে তাহলে আওয়ামী দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’

দেশের আইনশৃঙ্খলা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘প্রতিদিন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও না কোথাও খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। দেশের নারী সমাজ আজ কোথাও নিরাপদ না। অন্তর্বর্তী সরকারকে বলবো, অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কারণ, দেশের জনগণ এখন নির্বাচনমুখী।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit