মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ধানমন্ডিতে আ.লীগের সমর্থনে মিছিল: গ্রেফতার হওয়া সেই ৩ জন রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য দুই আসামি হলেন মো. রাজু আহমেদ ও মো. সিরাজুল ইসলাম। শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকের একটি মিছিল বের হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেন। পরে গতকাল সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit