রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৮০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহীম জানান, রাতে ঘরে এসে জানতে পারেন তিনমাসের শিশু মারা গেছে। তার মা আমার স্ত্রী গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক।

এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির মরদেহ নিয়ে ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রশাসন হাতি নিরসনের সমাধান না দিলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৫,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit