শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ লক্ষ ৭১ হাজার মানুষের চিকিৎসার জন্য ১জন ডাক্তার ভোগান্তিতে রোগী ও স্বজনরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৩ Time View

‎বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : চিকিৎসক সংকটের কারণে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তিতে পরেছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। উপজেলার প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৭১৯ জন মানুষের চিকিৎসার জন্য নির্মিত ৫০ শয্যা এই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবার কার্যক্রম। ফলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় নিজেই আবাসিক রোগীদের দেখা থেকে শুরু করে বহির্বিভাগের রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সহ সব কাজে তাকে করতে হচ্ছে, এতে প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়,বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতে আসে। প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এত সংখ্যক চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় জানান,চিকিৎসক সংকটের কথা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি। চিকিৎসক সংকটের কারনে উপজেলার মানুষ অনেকটা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস জানান, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসক রয়েছেন, একজন ফাউন্ডেশন ট্রেনিং আছেন, আরেক জন অসুস্থ, অন্যজন হাসপাতালে ডিউটিরত আছেন, নতুন করে আরও একজন যোগদানের আদেশ হয়েছে। ২-১দিনের মধ্যে তিনি যোগদান করবেন। তিনি আরো বলেন আমি সিভিল সার্জন হিসেবে আমার চিকিৎসক পদায়নের ক্ষমতা নেই, চিকিৎসক পদায়নের ক্ষেত্রে সব প্রক্রিয়া স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit