সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : বিএনপি’র চেয়ার পার্সন এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুষ্ট ভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে উপজেলার বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হেসেনের সঞ্চালনায় অতিথি হিসাবে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোস্তাক আহমেদ, রাজু পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিত ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আব্দুর রশিদ, আখতারুজ্জামান লিটন, ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার কর্মকার, যুব দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, সদস্য সচিব ফারুক আহমেদ সহ সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপি’র চেয়ার পার্সন এবং সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়, দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইছুল আলম। আগামী সংসদ নির্বাচনে ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবন্ধ থাকার আজবান জানান বক্তারা। 

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit