বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ

হালকা বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে স্বস্তি এসেছে। আকাশ মেঘলা থাকায় বৃষ্টির পরও স্বস্তি অনুভূত হচ্ছে। এমন আবহাওয়ায় রোজা রাখা সহজ হয়েছে বলে মুসুল্লিরা জানান। এদিকে আগামী রোববার পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে। এতে গরম কমবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, দুপুরের দিকে ঝরে হালকা বৃষ্টি। এতে স্বস্তি প্রকাশ করেছেন রাজধানীর মানুষ। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, রোববার পর্যন্ত ঢাকাসহ সারা দেশেই বিক্ষিপ্তভাবে এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে গরম কমে আসবে। এ সময় দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার শংকা নেই বলে তিনি জানান।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে বুধবার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেদিন দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit