শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দৌলতপুর সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার : আটক-১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে। এসময় আটক হয়েছে একজন নারী মাদক পাচারকারী। মঙ্গবার ও সোমবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় জালেমা বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারী।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় মঙ্গলবার সকালে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ২১০ বোতল ফেনসিডিল ও ৬৭৫ গ্রাম কেজি হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার রাতে একই ব্যাটালিয়ন অধীনস্থ আশ্রয়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ হতে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তর ঠোটারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মোছা. জালেমা বেগম নামে একজন নারী মাদক পাচারকারীক ৪৭০ গ্রাম ভারতীয় গাঁজাসহ আটক করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের হারিস মন্ডলের মেয়ে।

এছাড়াও একই ব্যাটালিয়ন অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল এবং কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ৪ কেজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার ৬৪৫ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit