বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লালমনিরহাটে ধর্ষন মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায় (২৬) কে কুড়িগ্রাম সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম। গ্রেপ্তার হওয়া বিষ্ণু চন্দ্র রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী এলাকার শ্রী মানিক চন্দ্রের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৭ জানুয়ারি বিষ্ণুর বড় ভাইয়ের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিষ্ণু চন্দ্র রায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভুক্তভোগী তার বাবার বাড়িতে চলে যান। পরে, ৫ জুলাই সকাল ১০টার দিকে বিষ্ণু ও তার কয়েকজন বন্ধু সহ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রাম সদর উপজেলার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি র‍্যাব-১৩, রংপুর, সিপিএসসি ক্যাম্পের নজরে এলে তারা সোমবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সদর থানাধীন সদর হাসপাতাল পাড়ার প্রতিবন্ধী স্কুলের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে এবং এজাহারনামীয় প্রধান আসামি বিষ্ণু চন্দ্র রায়কে গ্রেপ্তার করে। ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৫,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit