শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥ দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান,১২টি গরু সহ আটক ২ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে॥ চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার  ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬ লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশিকে খুঁজছে পুলিশ বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

ভারতকে কেন ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার অন্যতম সুযোগ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ নেই ভারতের নাগরিকদের। দেশটি আগে থেকেই অযোগ্য দেশের তালিকায় রয়েছে। এর মধ্যে বিশ্বজুড়ে ডিভি ভিসা ইস্যু স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তা যাচাই প্রক্রিয়া পর্যালোচনা না হওয়া পর্যন্ত এ কর্মসূচির আওতায় কাউকে ভিসা দেওয়া হবে না।

নতুন সিদ্ধান্তের ফলে ডিভি আবেদনকারীরা আবেদন জমা দিতে পারবেন। এমনকি আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন তারা। তবে সাক্ষাৎকার শেষ হলেও আপাতত কাউকে ভিসা দেওয়া হবে না। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্ধারিত সাক্ষাৎকার সাধারণত বাতিল বা পিছিয়ে দেওয়া হবে না। এ নির্দেশনায় কোনো ব্যতিক্রমও রাখা হয়নি।

ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনা এবং এমআইটির এক অধ্যাপক হত্যার পর ডিভি কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব ঘটনায় জড়িত ব্যক্তি ডাইভারসিটি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এরপরই কর্মসূচিটির আবেদনকারী যাচাই ও নিরাপত্তা পরীক্ষার পদ্ধতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এদিকে, ভারত ডিভি লটারির অযোগ্য দেশের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে যেসব দেশ থেকে অভিবাসীর সংখ্যা বেশি, সেসব দেশের নাগরিকদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় না। এ নিয়মের কারণে ভারতীয়রা দীর্ঘদিন ধরেই ডিভি লটারির বাইরে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিভি-২০২৬ সালের তথ্য অনুযায়ী, ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম এই কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য ছিল না।

তবে কোনো ব্যক্তি ভারতে জন্মালেও নির্দিষ্ট শর্তে অন্য দেশের মাধ্যমে ডিভি লটারির যোগ্যতা পেতে পারেন। সাধারণত আবেদনকারীর জন্মদেশের ভিত্তিতে যোগ্যতা নির্ধারিত হয়। তবে সীমিত ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জন্মদেশ কিংবা মা-বাবার জন্মদেশের ভিত্তিতেও আবেদন করার সুযোগ রয়েছে।

ডিভি ভিসা ইস্যু কবে আবার শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। তবে নতুন নির্দেশনার কারণে আগে থেকে ইস্যু করা বৈধ মার্কিন ভিসা বাতিল করা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit