শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-১

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জুয়েল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ সময় ৫০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়।সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপতারকৃত জুয়েল ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং গাড়িতে থাকা একটি বস্তায় থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসা করলে তার কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়। থানা পুলিশের গোপনীয়তা রক্ষার্থে এবং বিষয়টি তদন্তে আরও কিছু তথ্যের জন্য দেরিতে সাংবাদিকদের অবগত করা হলো।গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা পক্রিয়াধিন রয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit