সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির বাড়ানোর আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরাইল। সোমবার ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় মেডিকেল সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গাজার মেডিকেল কর্মীদের মতে, বুরেইজ শরণার্থী শিবিরের কাছে একটি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তিন তরুণ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে গাজার দক্ষিণের রাফাহ শহরে আরেকটি বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। রাফাহর বাসিন্দারা জানিয়েছেন, শহরের সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি বাহিনীর প্রায় নিয়মিত হামলা চলছে।

এদিকে নতুন যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইসরাইল মূলত যুদ্ধবিরতির প্রথম ধাপের সম্প্রসারণ বা বাকি জিম্মিদের মুক্তি চায়। যা মার্কিন দূত স্টিভ উইটকফ সমর্থন করেছেন। কিন্তু হামাস বলছে, তারা কেবল তখনই বন্দিদের মুক্তি দেবে, যখন দ্বিতীয় ধাপের চুক্তি কার্যকর হবে। যা গত ২ মার্চ শুরু হওয়ার কথা ছিল।

এ বিষয়ে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুআ বলেছেন, ‘হামাস সম্পূর্ণভাবে চুক্তি মেনে চলেছে। কিন্তু ইসরাইল কিছু ধারা মানেনি। ইসরাইল চুক্তি ব্যর্থ করতে চায় এবং নতুন শর্ত আরোপের অপচেষ্টা চালাচ্ছে’। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit