মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, হোলি উদযাপনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল ছাত্রকে নামাজ পড়তে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু হিন্দু সংগঠনের বিক্ষোভের পর খালিদ প্রধান নামে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনার জন্য খালিদ প্রধান ও তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। রোববার সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এরপর খালিদ প্রধানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গঙ্গা নগর থানার এসএইচও অনুপ সিং বলেন, কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে।
 
তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ (যেকোনো শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ) এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮ এর প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা দায়ের করা হয়। এর আগে, আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে একটি খোলা জায়গায় নামাজ পড়া হয়েছিল এবং সেই ভিডিওটি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার’ উদ্দেশ্যে আপলোড করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit