বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : ডা. জুবাইদা রহমান ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত?

ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন : যুক্তরাষ্ট্রকে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি মার্কিন নীতি নির্ধারকদের সমর্থন বন্ধ এবং ইয়েমেনি জনগণকে হত্যা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

রবিবার (১৭ মার্চ) নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরাকচি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে এদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ওপর কর্তৃত্ব হারিয়েছে আমেরিকা। ওই বিপ্লবের মাধ্যমে ইরানের মার্কিন তাবেদার শাহ সরকার জনরোষের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পাস্টে আরও বলেন, ‘ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেয়ার কোনো ক্ষমতা মার্কিন সরকারকে দেয়া হয়নি। ওই ক্ষমতা ১৯৭৯ সালে শেষ হয়ে গেছে।’

তিনি গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ ও গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের তীব্র নিন্দা জানান। 

আরাকচি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সরকার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে গণহত্যায় সহযোগিতা করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন প্রশাসন একটি গণহত্যাকারী সরকারকে দুই হাজার ৩০০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। গাজায় ৬০ হাজারের বেশি আদম সন্তান নিহত হয়েছেন যার পূর্ণ দায়িত্ব আমেরিকার ওপর বর্তায়।

তিনি তেল আবিবের গণহত্যাকারীদের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য মার্কিন নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান। 

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit