বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চৌগাছায় ৩য় শ্রেণি শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগ

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মিঠু হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।রোববার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিঠু হোসেন একই গ্রামের আব্দুস সালামের ছেলে। ভিক্টিম শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ্েরণীর শিক্ষার্থী।ভিক্টিম শিশু মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।শিশুটির বাবা অভিযোগ করে বলেন, বেলার ১১ টার দিকে তার ৩য় শ্রেণিতে পড়–য়া মেয়ে তাদের বাড়ির সামনে খেলা করছিল। মেয়েটির দাদী পাশের বাগানে মেহগনি গাছের পাতা কুড়াচ্ছিল। এ সময় মিঠু হোসেন শিশুটিকে তার দাদী ডাকছে বলে ডেকে নিয়ে যায়। বাগানের মধ্যে নেওয়ার আগেই মিঠু হোসেনশিশুটির মুখ চেপে ধরে।

এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে মেয়েটির জামা ছিড়ে যায়।এক পর্যায় শিশুটি মিঠুহোসেনের হাতে স্বজরে কামড় দেয়। মিঠু হোসেন তাকে ছেড়ে দেয়। এ সময় শিশুটির ডাক-চিৎকার করলে তার দাদী ওপ্রতিবেশিরা এগিয়ে আসে। স্থানীয়দের উপস্থিতি বুঝতে পেরে মিঠু হোসেন ঘটনাস্থল থেকে সটকে পড়ে।পরে শিশুটিকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, শিশুটির মুখে ও বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে।

ঘটনার তদন্তকারি কর্মকর্তা চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ভিক্টিম শিশুটিকে উদ্ধার করেছেন। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধী।অভিযুক্ত ব্যক্তি পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit