মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ড. ইউনূসকে ধন্যবাদ দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে অন্যতম এবং অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে বই লিখেছেন। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠানও হয়ে গেছে।

বইয়ের ভূমিকা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বইয়ের প্রকাশনার পর এ জন্য আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘বইটির ভূমিকা লেখার জন্য অনুরোধ করার সাথে সাথে অত্যন্ত আগ্রহের সাথে রাজি হয়ে যান স্যার। এত ব্যস্ততার মধ্যেও পাণ্ডুলিপির পিডিএফ পড়ে ভূমিকা লিখে দিয়েছেন।’

পোস্টের শেষে তিনি এ-ও লিখেছেন, ‘স্পেশাল থ্যাংকস টু আওয়ার লিডার।’

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit