রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

রাজশাহী স্টেশনে দুই ট্রেনে সংঘর্ষ, তিনটি বগি লাইনচ্যুত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী স্টেশনে পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্দা ট্রেনের সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় পদ্মা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচুত্য হয়। বগি তিনটি উদ্ধারে কাজ চলছে।

রাজশাহী স্টেশনের ওয়াশপিট সুপারভাইজার শাহাবুল ইসলাম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। তবে দুটি ট্রনে কোন যাত্রী না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান, পদ্মা ট্রেনটির বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার হতে সময় লাগায় সেটি বিলম্বে ছাড়তে পারে। ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু পদ্মার তিনটি রেক পড়েছে সেহেতু রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে।

স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৫,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit