বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চৌগাছায় জামায়াতের ফুড প্যাকেট বিতরণ ও ইফতার মাহফিল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪৯৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী এ সকল কর্মসুচি পালন করা হয়। বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাতিবিলা, নারায়ণপুর ও হাকিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে হাকিমপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও হাকিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান হাফেজ মাও আমীন উদ্দীন খান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মিজানুর রহমান, বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডাঃ ইমদাদুল হক, চৌগাছা উপজেলা জামায়াতে আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আলমামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক মাস্টার রহিদুল ইসলাম খান, বায়তুলমাল সেক্রেটারি মাষ্টার ইমদাদুল হক, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক ও পৌর জামায়াতের সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান।

মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন নারায়নপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোলাইমান হোসেন, পাতিবিলা ইইনয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এদিন সকালে ডা: মোসলেহ উদ্দিন ফরিদ চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান এর সাথে মতবিনিময় করেন এ সময় মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে স্বরুপদাহ ইউনিয়ন জামায়াত ও সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত উপজেলার খড়িঞ্চা দাখিল মাদ্রাসা মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন ডা: মোসলেহ উদ্দিন ফরিদ। পরে উপজেলার জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ করেন তিনি। বিকাল তিনটায় উপজেলার জামায়াতের অফিস হলরুমে এ ফুড প্যাকেট বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit