বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বছরের প্রথম চন্দ্রগ্রহণ কাল, দেখা যাবে বাংলাদেশ থেকে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৮৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামীকাল। আবার এর কয়েকদিন পরই সূর্যগ্রহণও রয়েছে। ফলত পর পর দুটি এই মহাজাগতিক দৃশ্য নিয়ে মুখিয়ে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ও চন্দ্রগ্রহণের প্রভাব মানবজীবনে পড়তে দেখা যায়। ২০২৫ সালের মার্চ মাসে ঘটতে চলেছে বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৪ মার্চ, ২০২৫ তারিখে। আর বছরের প্রথম সূর্যগ্রহণ হবে ২৯ মার্চ, ২০২৫ তারিখে। এই দুটি গ্রহণই মানবজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৪ মার্চ। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে এই গ্রহণ দেখা যাবে না ভারত , বাংলাদেশ এবং আশেপাশের অঞ্চলে থেকে। এটি মূলত প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকায় দৃশ্যমান হবে। এই দিনটি আবার পূর্ণিমাও বটে। এদিন চাঁদের রং লালচে থাকবে, যেটাকে ব্লাডি মুন বলা হয়।

আবহাওয়া বিজ্ঞানীদের মতে, উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকায় চন্দ্রগ্রহণটি দেখা যাবে। বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

গ্রহণের সময়সূচী অনুযায়ী, ১৪ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে। দুপুর ১২টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ হবে ১২টা ৫৯ মিনিট ৫৪ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৩১ মিনিট ৫৪ সেকেন্ডে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে বিকেল ৪টা ১ মিনিট ৪৮ সেকেন্ডে। দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭ সেপ্টেম্বর।

চাঁদ ও সূর্যের মাঝে যখন পৃথিবী চলে আসে, তখন আলো চাঁদে পৌঁছাতে পারে না। এই অবস্থাকেই চন্দ্রগ্রহণ বলা হয়। অর্থাৎ পৃথিবী যখন চাঁদকে একই সরলরেখায় এসে ঢেকে দেয়, তখন চাঁদকে কিছুক্ষণের জন্য দেখা যায় না। এটা কখনো আংশিক হয়, কখনো পূর্ণ হয়।

অন্যদিকে, ২৯ মার্চে হবে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এদিন দুপুর ২টো ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এটা আংশিক সূর্যগ্রহণ। এটি উত্তর-পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার উত্তর-পূর্ব অংশ, ইউরোপ এবং উত্তর রাশিয়া থেকে দেখা যাবে। তাছাড়া কানাডা, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড এবং রাশিয়া থেকে দেখা যাবে। ভারত, বাংলাদেশ থেকে দেখা যাবে না।

মহাজাগতিক এই ঘটনাটি ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে। ফলে সূর্যের আলো আটকে যায় এবং পৃথিবী পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে।

চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদে দেখা গেলেও সূর্যগ্রহণ সরাসরি দেখা উচিত নয়। কারণ এর ফলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সূর্যগ্রহণ দেখার সময় চোখের সুরক্ষা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit