বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কামরাঙ্গীরচরে মেলার টেন্ডারবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত কামরাঙ্গীরচরে ঠোটা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানায়, গত ১১ ই মার্চ রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ঠোটা মাঠে মেলা বসানো কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় সেখানে ককটেল বিস্ফোরণও করা হয়। এঘটনায় সেনাবাহিনীর টহল দল স্থানীয় চেয়ারম্যান মনিরের দলের ১২ জনকে আটক করে পুলিশে দেয়।

সেনাবাহিনী আরও জানায়, এ অভিযানে মনির চেয়ারম্যান এর বাসা থেকে ৪ টি অবিস্ফোরিত ককটেল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মনির চেয়ারম্যান পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সেনাবাহিনী আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন থাকাকালীন সময়ে কেউ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাড় দেয়া হবে না তা যে কোনো পরিচয়ধারীই হোক না কেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit