রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

সজিব হোসেন,নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫১ Time View
সজিব হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: মো; আমিনুল ইসলাম।সিভিল সার্জন বলেন- আগামী ১৫ মার্চ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪১ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।

এ লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক ১৭ জন, সহকারি স্বাস্থ্যপরিদর্শক ৮১ জন, স্বাস্থ্য সহকারি ১৯৪ জন, এফডব্লিউএ ৩৭১ জন, এফপিআই ৯৪ জন, সিএইচসিপি ২৯৩ জন এবং ৪ হাজার ৮৮২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৮৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit