শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

এবার নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তন গবেষণাকে দুর্বল করার প্রশাসনিক পদক্ষেপের ধারাবাহিকতায় নাসা তার প্রধান বিজ্ঞানী ও আরও কয়েকজনকে বরখাস্তের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির

আজ বুধবার (১২ মার্চ) এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, এই সিদ্ধান্ত আপাতত ২৩ জন কর্মীর ওপর আরোপ করা হলেও আরও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন একজন মুখপাত্র।

প্রথম দফায় নাসার প্রধান বিজ্ঞানীর অফিস বাতিল করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বিশিষ্ট জলবায়ুবিদ ক্যাথরিন ক্যালভিন। তিনি জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিবেদনে অবদান রেখেছেন এবং গত মাসে চীনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ জলবায়ু বিজ্ঞান সম্মেলনে অংশ নিতে তাকে এবং অন্যান্য মার্কিন প্রতিনিধিদের নিষিদ্ধ করা হয়।

নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার এক বিবৃতিতে বলেন, আমাদের কর্মীবাহিনীকে যথাযথভাবে পরিচালনার জন্য এবং নির্বাহী আদেশের সাথে সামঞ্জস্য রাখতে নাসা ধাপে ধাপে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে, যা ‘রিডাকশন ইন ফোর্স’ (আরইএফ) নামে পরিচিত।

তিনি আরও বলেন, ‘কয়েকজন ব্যক্তি ১০ মার্চ বিজ্ঞপ্তি পেয়েছেন। এতে বলা হয়েছে, তারা নাসার আরআইএফ- এর অংশ।’এ ছাড়াও অফিস অফ টেকনোলজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং অফিস অফ ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশনের ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন এবং অ্যাক্সেসিবিলিটি শাখা বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের মনোনীত নাসা প্রধান জ্যারেড আইজ্যাকম্যানের শেষ মুহূর্তের হস্তক্ষেপের কারণে নাসা অন্যান্য সংস্থার তুলনায় বড় ধরণের ছাঁটাই এড়াতে পেরেছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit