বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে শেষ আটে পিএসজি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম লেগে লিভারপুল হয় পেয়েছিল তাদের গোলকিপার অ্যালিসনের বীরত্বে। এবার পিএসজি জয় পেয়েছে তাদের গোলকিপার দোনারুম্মার বীরত্বে। পার্ক দে প্রিন্সেসে পুরো ৯০ মিনিটে গোল করতে না পারা পিএসজি অ্যানফিল্ডে ১২তম মিনিটেই এগিয়ে যায়। পিএসজির হয়ে গোল করেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা দেম্বেলে।

দেম্বেলের গোলের কারণে দুই লেগ মিলিয়ে ১-১ সমতা টানে পিএসজি। এরপর পুরো ৯০ মিনিটে কোনো গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোলের দেখা পায়নি দুই দলের কেউ। এরপর চূড়ান্ত ফলাফলের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত করে পিএসজি।

Liverpool 0-1 PSG (1-4 after pens): Reds out of Champions League after  shootout defeat - BBC Sport
পিএসজির জয়ের নায়ক দোনারুম্মা।

ফরাসি ক্লাবটির নায়ক বনে যান তাদের ইতালিয়ান গোলরক্ষক দোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ে। কারও শটই আটকাতে পারেননি লিভারপুল গোলকিপার অ্যালিসন। ব্রাজিলিয়ান এই গোলকিপার প্রথম লেগে একাই সেভ করেছিলেন ১৬টি শট।

আর দোনারুম্মা আটকে দেন দ্বিতীয় ও তৃতীয় ক্রমে যাওয়া দারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট। পিএসজি চতুর্থ শটে গোল পেয়ে গেলে লিভারপুলের আর চতুর্থ পেনাল্টি নেয়ার দরকার হয়নি। পেনাল্টিতে লিভারপুলের হয়ে গোল করেন সালাহ।

রাতের বাকি তিন ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে লেভারকুসেনকে, বার্সা ৩-১ গোলে বেনফিকাকে আর ইন্টার ২-১ গোলে হারিয়েছে ফেইনুর্ডকে। 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit