মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধ’র বন্ধুর ওপর হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ‘পানি লাগবে পানি’ মুগ্ধর হৃদয় আকৃষ্ট করা সেই ভিডিও ধারণকারী তার বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের জাকিরুল ইসলাম জুনিয়রদের দ্বারা মারপিটের শিকার হয়েছেন। তাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এ ঘটনায় ভুক্তভোগী মো. জাকিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে জাকিরুল উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত ১০টা ২০ মিনিটের দিকে খান বাহাদুর আহসানউল্লাহ হলের সামনে চা-জুসের দোকানের কাছে ২১ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

এর জের ধরে পরবর্তীতে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২১ ব্যাচের ১০-১১ জন শিক্ষার্থী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের উত্তর ব্লকের তৃতীয় তলায় এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী সৈকত বলেন, ‘আমি রুমের মধ্যে ছিলাম। বাইরে চিৎকার শুনে বের হয়ে দেখি কয়েকজন মিলে জাকিরকে টানাটানি করে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাকির যেতে চাইছিল না, তখন ওদের মধ্যে একজন তাকে কিল-ঘুষি মারে এবং গালাগাল দেয়।’

রসায়ন ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী আরিফ বলেন, ‘আমি দেখি হলে কয়েকজন জুনিয়র শিক্ষার্থী জাকিরকে ধাক্কাচ্ছে। আমি তাদের থামিয়ে নিজেদের মধ্যে মীমাংসা করতে বলি। কিন্তু তারা জানায়, এটি তাদের ডিসিপ্লিনের বিষয়।’

অভিযুক্ত শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা দাবি করেছেন, প্রাণনাশের হুমকির কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি নিজেদের মধ্যেই মীমাংসা করবেন।

এদিকে, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত যাচাই করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, ‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে এবং রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit