মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন ৭ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৮ মার্চ) রাতে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের ঠিক উত্তরে আঘাত হানে ঘূর্ণিঝড় আলফ্রেড। কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেছেন, ঝড়ের আঘাতে বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙে পড়েছে। ফলে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ক্রিসাফুলি আরও বলেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের ফলে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা। আঞ্চলিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে ৩ লাখ ১৮ হাজার ৩৮৭টি আবাসিক বাড়ি ও কারখানা এবং নিউ সাউথ ওয়েলসে প্রায় ১৬ হাজার আবাসিক বাড়ি ও কারখানা এখনও বিদ্যুৎহীন।
 
ঘূর্ণিঝড় আঘাত হানার আগে থেকেই মুষলধারে বৃষ্টি, বড় ঢেউ ও ঝড়োবাতাস শুরু হয়। গত রাতে ঝড় আঘাত হানার পর তা আরও জোরদার হয়। স্থানীয় আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, সোমবার (১০ মার্চ) পর্যন্ত ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন মতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল ও নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলজুড়ে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এই অঞ্চলের অধিবাসীরা সতর্কাবস্থায় রয়েছেন।
 
এদিকে ঝড়ের কবলে পড়ে একটি যানবাহন দুর্ঘটনায় সেনাবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন। আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেছে, যা গাছপালা উপড়ে ফেলেছে, বিদ্যুতের লাইন ভেঙে ফেলেছে ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit