মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

মুরলিধরনকে বিনামূল্যে জমি প্রদান জম্মু-কাশ্মীর সরকারের; বিধানসভায় হট্টগোল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : শ্রীলংকার সাবেক ক্রিকেটারকে বিনামূল্যে জমি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতের জম্মু-কাশ্মীর সরকার। বিশ্ববিখ্যাত ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনকে তার বেভারেজ কোম্পানির জন্য ‘বটলিং প্লান্ট’ নির্মাণের জন্য জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই সরকারকে নিশানা করেছে বিরোধীদলগুলি। যদিও মুখ্যমন্ত্রী ও’ন্যাশনাল কনফারেন্স’ নেতা ওমর আব্দুল্লাহর সরকার জানিয়েছেন তাদের কাছে এ সম্পর্কিত কোন খবর নেই। 

জানা গেছে, ২০২৪ সালে শ্রীলংকার সাবেক স্পিনার মুরলিধরনের ‘সিলন বেভারেজ ক্যান প্রাইভেট লিমিটেড’ নামক ওই সংস্থার ১৬০০ কোটি রুপি বিনিয়োগে বটল ফিলিং এবং অ্যালুমিনিয়াম ক্যান উৎপাদনের জন্য কাঠুয়ার ভাগথালি শিল্পতালুকে প্রায় ২৫.৭৫ একর জমি দেওয়া হয়েছিল। 

শনিবার জম্মু-কাশ্মীরের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টি উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস এবং সিপিআইএমের বিধায়করা। 

সিপিআইএম বিধায়ক মোহাম্মদ ইউসুফ তারিগামী বিনামূল্যে জমি প্রদানের বিষয়টি উত্থাপন করেন এবং সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। তার বক্তব্য প্রভাবশালী হোক বা সাধারণ ব্যবসায়ী- সকলের জন্যই এক নিয়ম হওয়া উচিত। 

কংগ্রেস বিধায়ক জি এ মীরের বক্তব্য বিষয়টি অত্যন্ত গুরুতর। তার প্রশ্ন, একটি অ-ভারতীয় সংস্থাকে কিভাবে বিনামূল্যে জমি পাইয়ে দেওয়া হলো এই বিষয়টি তদন্ত করে দেখা উচিত। 

প্রশ্নের জবাবে রাজ্যের কৃষিজাত পণ্য উৎপাদন দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ দার জানিয়েছেন, এই বিষয়টি রাজস্ব দপ্তরের অধীনস্থ। এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit