মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

মালয়েশিয়ায় ইসলাম অবমাননাকর মন্তব্যে অভিযুক্তকে খুঁজছে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ইসলাম অবমাননা এবং অশ্লীল মন্তব্যের অভিযোগে জড়িত ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ। ওই ব্যক্তি ফেসবুকে প্রায় চার মিনিটের একটি ভিডিও আপলোড করেছিলেন, যা পরে ভাইরাল হয়। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে বিদেশে থাকতে পারেন।

তিনি বলেন, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ভিডিওটি শুক্রবার আপলোড করা হয়েছিল। পরে তা মুছে ফেলা হয়েছে। কারণ এতে আপত্তিকর ভাষা ও মুসলমানদের প্রতি অবমাননাকর মন্তব্য ছিল। আমরা এমন বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। কারণ এগুলো সামাজিক সম্প্রীতি ও জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শনিবার রাজনীতিকদের ব্যক্তিগত স্বার্থে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে বলেছেন, যদি আমরা এমনটা করতে থাকি, তাহলে এটি আগুনের মতো ছড়িয়ে পড়বে এবং জনগণকে ধ্বংস করবে। কিন্তু সরকারের অবস্থান দৃঢ়। মানবতা ও ধর্মের প্রতি কোনো ধরণের অবমাননার জন্য আমাদের দেশে কোনো স্থান নেই।

এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ২৯৮ ধারার আওতায় তদন্ত চলছে, যা জাতিগত ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপরাধের আওতাভুক্ত। পাশাপাশি, নেটওয়ার্ক সুবিধার অপব্যবহারের অভিযোগেও তদন্ত চলছে। রাজারুদ্দিন হুসাইন জানান, এই ভিডিওটি সম্ভবত আগের এক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে তৈরি করা হয়েছে। এর আগে তিনজন ডিজে থাইপুসাম কাওয়াড়ি রীতিকে নিয়ে ইসলাম নিয়ে উপহাস করায় বিতর্ক তৈরি হয়।

এদিকে গত রাতে ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম) মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনে (এমসিএমসি) আনুষ্ঠানিক অভিযোগ করেছে। ইসলাম অবমাননাকর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে তারা পুলিশের কাছেও অভিযোগ জমা দিয়েছে। 

জাকিমের মহাপরিচালক সিরাজুদ্দিন সুহাইমি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিতর্কিত ভিডিওটির পরিচয় প্রকাশ করেনি জাকিম। মালয়েশিয়ায় ধর্ম অবমাননা সংক্রান্ত আইন কঠোর, এ বিষয়ে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বুকিত আমান।

প্রতিবেদনে ভিডিওটির সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে জানা গেছে, ভিডিওটি প্রায় চার মিনিটের ছিল এবং তাতে ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর মন্তব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit