রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

শার্শায় ঈদকে সামনের রেখে অভিনব কায়দায় প্রতারক চক্রের প্রতারনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় ঈদকে সামনের রেখে অভিনব কায়দায় প্রতারক চক্র বিভিন্ন ভাবে প্রতারনা শুরু হয়েছে। প্রতারক চক্র গ্রামের বিত্তবানদের মোবাইল নং সংগ্রহ করে মোবাইলের মাধ্যমে ভয় দেখিয়ে অর্থ ছিনিয়ে নিচ্ছে। এমনই এক ঘটনা ঘটেছে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দবপুর মানিকআলী গ্রামে।

এ ব্যাপারে কন্দবপুর মানিকআলী গ্রামের ফিরোজ আহমেদ নামে এক ব্যাক্তি জানান, তার ছেলে মোঃ নাফিজ আহমেদ নাভারন আজিক কলেজিয়েট স্কুলের নবম শ্রেনীতে লেখাপড়া করে। তিনি একজন দলিল লেখক। তিনি জানান ৬ মার্চ দুপুর ১ টার দিকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে এই মোবাইল নং থেকে ০১৮৬৫৭৯৯০৯৫ বলে আমরা প্রশাসনে লোক। আপনার নাম ফিরোজ আহম্দে , আপনার ছেলের নাম নাফিজ আহমেদ। আপনার ছেলে মাদক নিয়ে ধরা পড়েছে।

সে এখন আমাদের কাছে বন্দি। এমন সংবাদে ফিরোজ আহমেদ বলেন আমার ছেলের কাছে ফোন দেণ। এ সময় প্রতারক চক্র একটি কিশোর ছেলের কাছে ফোন দিয়ে বলে তোর আব্বার সাথে কথা বল। এ সময় কিশোরটি কান্না জড়িত কন্ঠে বলে আব্বু আমাকে বাঁচাও এই বলে ফোন কেটে দেন। এর পরপরই প্রতারক চক্র ফিরোজ আহমেদকে বলেন আপনার ছেলে ছোট। মাদক নিয়ে ধরা পড়েছে। ওকে আমরা চালান দিতে চাইনা। ও ছোট মানুস।

এই বলে প্রতারক চক্র ফিারেজ আহমেদ কে তার ছেলেকে বাঁচাতে বিকাশ নং ০১৬০৭ ৪৭৭৬২১ নম্বর মোবাইলে ১৫ হাজার টাকা পাঠাতে বলেন। অন্যথায় নাফিজকে চালান দেওয়া হবে বলে হুমকি ও ভয় প্রদর্শন করেন। এমন ঘটনার পর ফিরোজ আহমোদ আজিক কলেজিয়েক স্কুলে যোগাযোগ করে জানতে পারে তার ছেলে নাফিজ আহমেদ স্কুলেই রয়েছে। তখন ফিরোজ আহম্দে তার ছেলের ব্যাপারে সংবাদ সঠিক না বলে জানালে প্রতারক চক্র অশ্লিল ভায়ায় গালি গালাজ করে ফোন কেটে দেন।

ফিরোজ আহমেদ জানান এ ব্যাপারে ঘটনার পরের দিন তিনি প্রতারক চক্রের দুটি মোবাইল নম্বর দিয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন এমন ঘটনায় একজন থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীকে সনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঈদকে সামনে রেখে এমন প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে সকলকে সচেতন থাকার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit