মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

আইপিএলে খেলতে চান আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।

সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেছেন, ‘পরের বছর থেকে আমার সুযোগ তৈরি হচ্ছে, যদি হয় তবে কেন নয়!, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।’

পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি নেই। তবে আমির তার স্ত্রী নারজিসের মাধ্যমে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন, কারণ তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক।

বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন।

অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞাসা করা হয়, যদি তিনি আইপিএল খেলেন তাহলে তবে পাকিস্তানে এর প্রতিক্রিয়া কীভাবে সামলাবেন। জবাবে আমির বলেন, পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্য দিয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির কোচও ছিলেন। মূলত ওয়াসিম আকরাম এবং রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিলেন আমির।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে দেখা গেছে আকরামকে। অপরদিকে ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে ছিলেন রমিজ রাজা।

এদিকে, আইপিএলে যদি খেলার সুযোগ আসে তাহলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান আমির। তিনি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের ব্যাট উপহার দেওয়ার কথাও স্মরণ করে বলেন, ‘বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই আচরণে অভিভূত।’

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit