সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

টাকার লোভে ভারত ম্যাচে বাজে খেলেন ম্যাক্সওয়েল, দাবি পাকিস্তানি সাংবাদিকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাজে খেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। 

এমনই অভিযোগ তুলেছেন পাকিস্তানি সাংবাদিক নাসিম রাজপুত। আর তিনি এসব অভিযোগ করেন পাকিস্তানি সংবাদমাধ্যম আজ টিভিতে

সাংবাদিক নাসিম রাজপুত অভিযোগ করেন, গত মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েল যখন খেলছিলেন, তখন তাকে দেখে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন না। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) হয়ে (এবার আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন অজি তারকা) খেলছেন বিরাট কোহলি। কারণ সেমিফাইনালে একটা ছক্কা মারার পরেই আউট হয়ে যান। তারপর বিরাটের ‘লোপ্পা’ ক্যাচ ফেলে দেন বলে দাবি করেন পাকিস্তানি সাংবাদিক। অর্থাৎ ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন পাকিস্তানি ওই সাংবাদিক।

সেমিফাইনালে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের পরে নাসিম বলেন, ‘আজ একটা নতুন বিষয়ও দেখা গেল। আমরা খুব বলি না যে ম্যাক্সওয়েল, ভেরি ওয়েল। আজ আমার ম্যাক্সওয়েলকে দেখে মনে হল যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছে, কোহলির টিমের হয়ে খেলছে। কেন জানি না যে আমার সেটা মনে হচ্ছে। ও যেভাবে আউট হল, সেটা দেখে মনে হচ্ছে। ও বলটা এমন ছিল না যে ওর থেকে ব্যাট ছিটকে যাবে। একটা বল আগেই ছক্কা মেরেছিল। ও বলেও ছক্কা মারতে পারত।’

সেখানেই থামেননি পাকিস্তানি সাংবাদিক নাসিম। তিনি বলেন, ‘(অ্যালেক্স) ক্যারি, (স্টিভ) স্মিথরা ভিত্তি তৈরি করে ম্যাক্সওয়েলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। ও ৩০০ রানেই প্লেয়ার। যে জায়গায় ওরা (অস্ট্রেলিয়াকে) নিয়ে এসেছিল, সেখান থেকে (অনায়াসে) ৩০০ রান তোলা যেত। তারপর হাতে আসা কোহলির একেবারে সহজ ক্যাচ ছেড়ে দিল। বারবার ম্যাক্সওয়েলকে দেখাচ্ছিল।’

ম্যাক্সওয়েল সেই কাজটা করবেন কেন? নাসিম ব্যাখ্যা করে বলেন, ‘আইপিএলের যে লোভনীয় চুক্তি থাকে, (সেটা কারণ।) এটা এমন একটা জিনিস, যে কারণে পুরো আন্তর্জাতিক ক্রিকেট স্তব্ধ হয়ে যায়। যে আড়াই মাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, তখন ওখানে পুরো বিশ্বের তারকা খেলোয়াড়রা যান। লোভনীয় চুক্তি পাওয়া যায়। টাকা মেলে।’

সেইসঙ্গে পাকিস্তানি সাংবাদিক বলেন, ‘এত বড় খেলোয়াড়ের এত বড় ম্যাচে খারাপ দিন…ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে ভালো খেলতেই দেখিনি এখনও। দুনিয়ার অন্যতম মারকুটে ব্যাটার ম্যাক্সওয়েল ভারতের বিরুদ্ধে কবে খেলেছে, সেটা যদি আমায় কেউ দেখাতে পারেন, (তাহলে বুঝব)।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit