বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার ( ৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম, ব্র্যাক কর্মসূচি সংগঠক আব্দুল কুদ্দুস, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা বেগম, আলোয়াখোয়া ইউপি সদস্য করুনা রাণী,৭, শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সংগত দাবী আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশি^ক দিন। একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন- অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়।

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit