শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে মহাকাশযান বিস্ফোরণ, স্বপ্নভঙ্গ ইলন মাস্কের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি একটি মহাকাশযান পরীক্ষামূলক উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (স্থানীয় সময়) টেক্সাস থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এর ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এই স্টারশিপের এবং তার পরেই আগুন লেগে যায়। এ ই বছরে এটি দ্বিতীয় স্টারশিপ যাতে বিস্ফোরণ ঘটলো।

স্টারশিপে আগুন লাগার পর আকাশে অগ্নিদ্বগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়।

এমন অবস্থায় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিস্ফোরিত মহাকাশযানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ার ব্যাপারে জনগণকে সতর্ক করা হয়েছে।

তবে গতকালের এ ঘটনায় মাস্ক এখন পর্যন্ত কোনো বক্তব্য করেননি।

স্পেসএক্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবিহীন মহাকাশযানটি রওনা করার পর দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

স্পেসএক্স স্টারশিপ হলো এযাবৎকালে তৈরি সবচেয়ে বড় রকেট। বৃহস্পতিবার উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্যারিবীয় সাগরে দ্বীপ রাষ্ট্রগুলোর বাসিন্দাদের তোলা ছবিতে দেখা গেছে, জ্বলন্ত ধ্বংসাবশেষগুলো আকাশ থেকে ছিটকে ছিটকে আসছে।

এটি ছিল ইলন মাস্কের স্পেসএক্সের রকেটটি নিয়ে অষ্টমবারের মতো পরীক্ষামূলক অভিযান। আর ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো অভিযান ব্যর্থ হলো।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit