শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ইয়েমেনে নৌকা ডুবে নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৮০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানানো হয়, এই অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটে তাদের।

নিখোঁজ এই অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশ থেকে এসেছিলেন, সে সম্পর্কিত কোনো তথ্য দেয় নি আইওএম। তবে ধারণা করা হচ্ছে, এদের অধিকাংশই ইথিওপিয়া থেকে আসা। কারণ গৃহযুদ্ধ কবলিত পূর্ব আফ্রিকার এই দেশটির লোকজনের মধ্যে সম্প্রতি দেশত্যাগের ব্যাপক প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চরের ধনী দেশগুলো। সেসব দেশে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীরা।

জিবুতি থেকে ইয়েমেনে আসতে লোহিত সাগরের যে রুট ব্যবহার করেন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা, সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি। এই পথে নৌকাডুবির ঘটনাও ঘটে প্রায়েই। গত জানুয়ারি মাসে ইয়েমেন উপকূলে নৌকাডুবে নিখোঁজ হয়েছিলেন ২০ জন ইথিওপীয়।

আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই রুট ব্যবহার করে ইয়েমেনে গিয়েছেন ৬০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে সলিল সমাধি ঘটেছে অন্তত ৫৫৮ জনের।

সূত্র : এএফপি

 কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit