মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ইউনিট অফিসের দেয়া তথ্যানুযায়ী, এ বছর মানবিকের ১৭০৭ আসন, বিজ্ঞানের ৯৪৪ আসন, এবং ব্যবসায় শিক্ষার ২৮৩ আসন নিয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।  

এর মধ্যে মানবিকে ৫ হাজার ৭১৪ জন, বিজ্ঞানে ৪ হাজার ৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭৩৯ জন পাস করেছেন। পাসের হার ৯.৮৫ শতাংশ। গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২৫ হাজার ৪৯৯ ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন। তাছাড়া বাতিল হয়েছে ১০৮ জন পরীক্ষার্থীর খাতা।
এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এরমধ্যে মানবিকের ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানের ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষার ২৮৩টি।

যেভাবে ফল জানা যাবে

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা দেয়া শিক্ষার্থী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

তা ছাড়া আবেদনকারীরা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফল জানতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit