মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মাসব্যাপী গণঅধিকার পরিষদের গণইফতার বিতরণ চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কর্মসূচির পঞ্চম দিনে দলটির কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর পানির ট্যাংকের পাশে আল রাজি কমপ্লেক্সের সামনে বৃহস্পতিবার গণইফতার বিতরণ করা হয়েছে। গণঅধিকার পরিষদ ঢাকা মহানগরের আয়োজনে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। 

দলটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ এ দেশের গণমানুষের রাজনীতি করে। নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে গণঅধিকার পরিষদ কাজ করে। 

তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমরা গণইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। মূলত কার্যালয়ের আশেপাশে অনেক অসহায় মানুষ রয়েছে তারা যেন ভালোমতো ইফতার করতে পারেন তার জন্যই আমাদের এই আয়োজন। এই সকল অসহায় মানুষকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ের সামনে প্রতি রমজানেই ইফতার করি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বলেন, মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কর্মসূচি চলছে। গণঅধিকার পরিষদের তরুণ নেতৃত্ব অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি দায়িত্ব এবং কর্তব্য পালনে সব সময় ভূমিকা পালন করে থাকে। সেই নিরিখেই এ ইফতার আয়োজন ধারাবাহিকভাবে চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit