বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

বরিশালে চলন্ত বাসে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৮১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী গ্রিন লাইন পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে এ ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় উজিরপুর উপজেলার বামরাইলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন বাসে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, সকল যাত্রী ও বাসের স্টাফরা নিরাপদ রয়েছেন।বামরাইল গ্রামের বাসিন্দা মনির খলিফা বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটার সময়ে দেখতে পাই গ্রিন লাইন পরিবহনে আগুন জ্বলছে। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি বলেন, চলন্ত বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit