বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে পাকিস্তান’, ফেরাতে চায় ভারত!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (৫ মার্চ) রাতে লন্ডনের চ্যাথাম হাউসে এক আলোচনা সভায় জয়শঙ্কর বলেন, ‘ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।’ 

কাশ্মীর সমস্যা সমাধানে ভারত সরকার সক্রিয় জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অংশ।’
 
উল্লেখ্য, গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা ধারাবাহিকভাবে পাক অধিকৃত কাশ্মীর ‘ফেরত আনার’ প্রতিশ্রুতি দেন। প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি ছিল, নরেন্দ্র মোদি জেতার ছয় মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে। 
 
এদিকে, বিদেশের মাটিতে জয়শঙ্করের এমন মন্তব্য নতুন করে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন অনেকে। ব্রিটেন সফরে গিয়ে বুধবার দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর। আলোচনা হয় দু’দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, জনগণের মধ্যে আদান-প্রদান বৃদ্ধি থেকে শুরু করে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। 
 
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ছাড়াও বৈঠকে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য নেতারা। 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit