মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৭৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৭৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ১১ বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর রাজ্যের জেআইএমের পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, বুধবার বিকাল ৩টার দিকে পান্ডান পাইকারি বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়। বৈধ পারমিট ছাড়া কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে। অভিযানে, ২০টি স্থান পরিদর্শন ও ৬৬ ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং  বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ বিদেশিকে আটক করা হয়।

অন্যদিকে বুধবার রাত সাড়ে  ১২ টায় বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অপারেশন সাপুতে ৯ টি দোকানঘর পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে।আটকদের মধ্যে মিয়ানমারের ২১ পুরুষ ও ৯ নারী, বাংলাদেশের ১১ পুরুষ, পাকিস্তানের ২ পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ পুরুষ ও ১৯ নারী এবং ২ ভিয়েতনামি রয়েছেন। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। 

আটকদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধের সন্দেহ রয়েছে। তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরিচালক বলেন, জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যে বিদেশিদের প্রবেশ এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী কার্যক্রম চলতে থাকবে। অভিবাসন আইন লঙ্ঘনকারী কোনও পক্ষের বিরুদ্ধে কোনও আপস নেই। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit