মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

গোয়াইনঘাট হাওরে পানি সংকট, দুশ্চিন্তায় কৃষক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৮৮ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি ও খরায় খাল বিল শুকিয়ে যাওয়ায় পানির অভাবে সিলেটের গোয়াইনঘাটের কৃষি জমিতে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার হাওর এবং মাঠের পর মাঠ বোরো জমি ফেটে চৌচির। ফলে ধান বিবর্ণ রঙ ধারণ করে শুকিয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টি হলে এ সমস্যা কেটে যাবে।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলার চাষিরা ব্যাপক উৎসাহ নিয়ে বোরো ধান চাষ করেছেন। ফলন ভালো হয়ে ফসলের মাঠ সবুজের সমারোহে ভরে উঠায় তারা আশায় বুক বাঁধেন। কিন্তু হঠাৎ তাদের হাসিমুখে দুঃশ্চিন্তার ভাঁজ। টানা খরা ও অনাবৃষ্টিতে হাওরে ও মাঠে রোপায়িত বোরো ধানের জমি শুকিয়ে গেছে। চাষীরা সেচের পানি দিতে পারছেন না। 

কৃষকদের অভিযোগ, ধান রোপণের আগে বিলের ইজারাদার হাওরের বিল-নদী শুকিয়ে মাছ মারার কারণে পানির সংকট তৈরি হয়েছে। এতে ধানে থোড় আসার আগ মুহূর্তে ক্ষেতের জমিতে পানি না থাকায় ধান বিবর্ণ রং ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক ফসল রক্ষায় ৩ থেকে ৪ হাজার ফুট দূর থেকে পাইপের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে পর্যাপ্ত পানি না থাকায় সমস্যার কথা জানান তারা। উপজেলাজুড়ে চাষীদের মধ্যে পানি নিয়ে চলছে এক রকম হাহাকার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ১৫ হেক্টর। তা বেড়ে হয়েছে ১০ হাজার ৩৪ হেক্টর জমি। উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি জানান, আবহাওয়া অফিস শিগগিরই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি হলে এ সমস্যা আর থাকবে না। 

তিনি বলেন, বর্তমান সমস্যা বিদ্যমান থাকলে রোপায়িত বোরো ধানের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। কাঙ্খিত উৎপাদন ব্যাহত হবে। রোগবালাইয়ের আক্রমণ বাড়বে। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit