বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত জেলা পরিষদের ডাকবাংলোয় মিলল নারী ও ২ শিশুর লাশ কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না ইরান, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কন্যা সন্তানের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স চাইলেন বাবা আহমেদাবাদে ১৬৬ কথিত বাংলাদেশিকে আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে খামেনির দাফনে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের প্রশ্ন, জবাব দিল জাতিসংঘ মিতসুই প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা

জুলাই শহীদ ওয়াসিমের বাবা যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : গত বছরের ১৬ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। তার বাবা শফিউল আলম রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন।

জানা গেছে, শহীদ ওয়াসিমের বাবা তরুণদের নেতৃত্বাধীন নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এমন খবর দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এনসিপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ওয়াসিমের বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন হান্নান মাসউদ।

পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওয়াসিমের বাবা। গতকাল বুধবার (৫ মার্চ) জাতীয় নাগরিক পার্টির অফিসে এসেছিলেন। একজন পরিচয় করিয়ে দিল, আর জানাল- উনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন।’

তিনি আরও লেখেন, “আমি তাকে নাহিদ ভাইয়ের রুমে নিয়ে গেলাম। সেখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং জানালাম, উনি আমাদের দলে যোগ দিতে চাচ্ছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, ‘দলটা তো আমারই, আলাদাভাবে যোগ দিতে হবে কেন আমাকে! জীবনের শেষদিন পর্যন্ত এ দলের সঙ্গেই থাকব।’

চোখে পানি চলে এসেছিল ওনার কথা শুনে। কত রক্ত, কত জীবনের বিনিময়ে আমাদের এ প্ল্যাটফরম, যোগ করেন হান্নান মাসউদ।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৫,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit