মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

উড়োজাহাজ বানানো জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : উড়োজাহাজ বানিয়ে সারাদেশে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা। ২৮ বছর বয়সী এই তরুণের প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে এই অর্থ দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এসময় তারেক রহমানের নির্দেশে, জুলহাসকে নগদ ৫০ হাজার টাকা, সেই সাথে তিনি যেহেতু কোনো দিন বিমানে উঠেননি তাই তাকে বিমানে উঠানো এবং তার মেধাকে আরও এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতা করবে বিএনপি। এমনটাই জানান উপস্থিত নেতারা।  

জুলহাস মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমানের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এই টাকা দিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সব সময় প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তার নির্দেশে জুলহাসের পাশে দাঁড়িয়েছি।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আরও সহযোগিতা করবো। তার এই উদ্ভাবন দেশের জন্য গর্বের।

উল্লেখ্য, জুলহাস মোল্লা ২০১৪ সালে জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। অর্থাভাবে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি। জীবিকার তাগিদে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit