বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার: অর্থ উপদেষ্টা

বিদ্যুৎ সাশ্রয়ে ডিপিডিসির ৭ নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ সাশ্রয়ে সাতটি নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গ্রীষ্মকাল এবং রমজান মাস উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং হতে পারে বলেও জানানো হয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ডিপিডিসি।

ডিপিডিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকরা লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারেন। লোডশেডিংমুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই।’

ডিপিডিসির সাত নির্দেশনা :

১. মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখুন।

২. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

৩. দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

৪. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যেকোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।

৫. পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।

৬. ইজি বাইক, অটোরিকশা অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সচল রাখুন।

৭. জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit