রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সাংবাদিক ইলিয়াসের নামে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রতারণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা অন্তর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ নিয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন ইলিয়াস হোসেন। ওই পোস্টে তিনি দাবি করেন, “অভিযুক্ত অন্তর তার নামে ফেক পেজ খুলে দীর্ঘদিন ধরে বিএনপি-জামায়াত নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করছিলেন। পাশাপাশি, মসজিদ-মাদ্রাসা ও দরিদ্র মানুষের সহায়তার নামে অর্থ সংগ্রহ করছিলেন। বিষয়টি নজরে আসার পর তিনি নিজেই প্রতারকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার প্রতারণার তথ্য সংগ্রহ করেন।”

ওই পোস্টে তিনি আরও জানান, “আমরা তাকে টাকা পাঠানোর কথা বলে যোগাযোগ করি এবং তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করি।”

প্রবাসী সাংবাদিক প্রতারকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যেসব মানুষ তাকে টাকাপয়সা পাঠিয়েছেন, তারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।”

ইলিয়াস হোসাইন তার অনুসারীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আমার ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোনো পেজ নেই। আমি কখনো মসজিদ-মাদ্রাসা বা দরিদ্র মানুষের সাহায্যের নামে অর্থ সংগ্রহ করি না এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়াই না।”

তিনি আরও বলেন, “আমার নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আটকে রেখে পুলিশকে খবর দিন। যারা ভুয়া পেজ খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা যদি দ্রুত নাম পরিবর্তন না করেন, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

সাধারণ মানুষকে প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

প্রসঙ্গত, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অন্তর কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের বাসিন্দা এবং সাবেক এলডিইডি মন্ত্রী তাজুল ইসলামের ভাতিজা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরের পিএস বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit