মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন-কানাডার শুল্ক আরোপ, আজ থেকেই কার্যকর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ থেকে কার্যকর হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা দিলো চীন ও কানাডা।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা।

এছাড়া চীনের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্য অ্যাকশন অব্যাহত রাখে তাহলে দেশটি চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করবে।

‘যুক্তরাষ্ট্র যদি একটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোন যুদ্ধ অব্যাহত রাখার চেষ্টা করে তাহলে চীনের দিক থেকেও চূড়ান্ত পরিণতি পর্যন্ত লড়াই করা হবে’, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৪ মার্চ) তিনি এ কথা বলেছেন।

ওদিকে কানাডা আমেরিকার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। দেশটির গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ ধরনের যত তেল আমদানি করেছে তার ৬১ শতাংশ কানাডা থেকে এসেছে।

কানাডা জানিয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে তারাও ১০৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারেই শুল্ক আরোপ করতে যাচ্ছে। এর মধ্যে সাড়ে তিন বিলিয়ন কানাডিয়ান ডলারের কসমেটিকস ও বডি কেয়ার ছাড়াও ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের গৃহস্থালি সামগ্রী ছাড়াও জুস, বাদাম, ওয়াইন, বিয়ার ও কফির মতো পণ্যও আছে।

মেক্সিকোর দিক থেকেও একই ধরনের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit