মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

‘ভিসা বন্ধ করেছে ভারত, ফলে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারতকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত যেকোনো কারণে হোক ভিসা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে ভিসা না দেয়, বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করব, ভারত তাদের সিদ্ধান্ত জানাবে আমাদের।

তৌহিদ হোসেন বলেন, ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো আমাদের অবস্থান। আমরা ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন চাই।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit