শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্না হত্যা মামলায় তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলার নামীয় আসামি মমিন, মাহবুবুর ও বুলেট নামে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।গ্রেপ্তারকৃত মমিনুর ইসলাম মমিন চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আ.লীগ নেতা মাহাবুবর রহমান ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান বুলেট।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনের বিরুদ্ধে বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। মামলাটি রংপুরে হওয়ায়  তাদেরকে মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাগজপত্রসহ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে মাহামুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত বছরের ২৯ আগস্ট মুন্নার বাবা বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit