রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

এবার বিয়ে করছেন বনি-কৌশানী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। ব্যক্তিজীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও।

এদিকে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এ তারকাজুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, ‘আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কী চিন্তায় আছি।’

অভিনেতার মায়ের কথায়, ‘ছেলেটা আমার বিয়ে করছে না। কবে করবে কে জানে?’ পিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরই বিয়ে করব। কিন্তু একটা না একটা ছবির কাজ চলে আসেই, বিয়েটা আর হয় না।

বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন, ‘মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নিই। আমাদেরও তাই-ই ইচ্ছে। অনেক প্ল্যানিংও করে রাখা আছে। ডেস্টিনেশন বিয়ের কথাও ভেবে রেখেছি। কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠছি। আর বছর পিছতে থাকছে।’

কৌশানী ভাষ্য, ‘জীবনে সব কিছু প্ল্যান করে করা উচিত। অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না। সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে, তখনই হয়। সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব।’

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit