বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ধর্ম অবমাননার অভিযোগ, রাখাল রাহার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব সাজ্জাদ হোসাইন।

নালিশি মামলাটি গ্রহণ করে অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। আগামী ২২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করেছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম।

মামলায় বাদী অভিযোগ করেছেন, আসামি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা গত ১৭ ফেব্রুয়ারি ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি (বাদী) ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে তিনি গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করতে যান। কিন্তু থানা-পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আজ সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করলেন।

মামলার আরজির সপক্ষে রাখাল রাহার বিচার চেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ১৫০ জন আলেমসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি সাইবার ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit