মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

তেলের দোকানে আগুন, স্ট্রোকে দোকান মালিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১৯ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে দোকান মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৩ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দোকানের আগুন নিভাতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আউয়াল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকান পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

তিনি আরও বলেন, দোকানে অগ্নিকান্ড দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit