সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

‘রক্ষণশীলদের চাপ’, ইরানের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সাবেক এ শীর্ষ কূটনীতিক বলেছেন, তিনি গত ৯ মাস ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে নিষ্ঠার সাথে কাজ করেছেন। কিন্তু গত ছয় মাস ধরে ‘নিজের প্রতি এবং তার পরিবারের প্রতি হওয়া জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে তাকে।’

নিয়োগকে ঘিরে বিতর্কের সময়টাকে ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে খারাপ’ সময় হিসেবে বর্ণনা করেছেন জারিফ।জাভেদ জারিফের অনেক সমালোচকের মতে, সংবিধান লঙ্ঘন করে তার নিয়োগ দেয়া হয়েছে। কারণ তার সন্তানরা যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
এদিকে জারিফ তার পদত্যাগপত্রে লিখেছেন, গত চার দশক ধরে, জাতীয় স্বার্থকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমার ক্ষুদ্র ভূমিকার জন্য আমি অসংখ্য অপমান এবং অভিযোগ সহ্য করেছি। ইরানের ওপর আরোপিত যুদ্ধ শেষ করা থেকে শুরু করে পারমাণবিক ইস্যু পর্যন্ত দেশের স্বার্থ রক্ষায় মিথ্যা এবং তথ্য বিকৃতির মুখে আমি নীরব থেকেছি।তিনি আরও লিখেছেন, ‘আমি আশা করি, আমার চলে যাওয়ার সাথে সাথে জনগণের ইচ্ছা এবং সরকারের সাফল্যের পথে সব বাধা দূর হবে।’জারিফ এর আগে প্রেসিডেন্ট হাসান রুহানির অধীনে আট বছর ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

তিনি জানান, দেশটির বিচার বিভাগীয় প্রধান তাকে সম্প্রতি আমন্ত্রণ জানিয়েছিলেন। দেশের বর্তমান অবস্থার দিকে ইঙ্গিত করে ‘সরকারের ওপর চাপ কমানোর জন্য’ তাকে শিক্ষাক্ষেত্রে (বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার)  ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।সাবেক এই শীর্ষ কূটনীতিক দেশটির রক্ষণশীল রাজনৈতিক মহল থেকে তীব্র চাপের মুখে ছিলেন। তাকে তার পদ থেকে অপসারণের জন্য সংসদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এর আগেও তার পদত্যাগ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু তিনি সেসব উড়িয়ে দিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit