বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

তারাবি নামাজ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৪৩ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৃতের ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবি নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্টেডিয়াম এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্ট্রিক ওর্নাস এসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, শরীফ হোসেন ভালো ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তবে মৃত শরীফ হোসেন অনেক ভালো মানুষ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit